31 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কবি আবুল হোসেন খোকনের দাফন সম্পন্ন

কবি আবুল হোসেন খোকনের দাফন সম্পন্ন

কবি আবুল হোসেন খোকনের দাফন সম্পন্ন

বিএনএ, ঢাকা : কবি-লেখক, নাট্যকার  আবুল হোসেন খোকনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার(৩ নভেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলায় খান বাড়ীতে প্রথম নামাযে জানাযা হয়। ত্রিশ গোডাউন মামা বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে তাকে মামা বাড়ীতে দাফন করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২ নবেম্বর) সন্ধ্যায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে নিউরোসায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কবি  আবুল হোসেন খোকন। অনন্ত মেহেদীপাতা দেখেছ, তার বিখ্যাত কবিতা।

আবুল হোসেন খোকনের বর্ণাঢ্য জীবন শুরু হয় টেলিভিশন প্রযোজক হিসেবে । চ্যানেল ওয়ান এর প্রতিষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সেখানে প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন । এরপর চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যাবার পরে মাছরাঙ্গা টেলিভিশনে তিনি যুক্ত হন। মাছরাঙ্গা টেলিভিশনে কিছুদিন চাকরি করার পর সেখান থেকে তিনি বাংলা টিভিতে যোগ দেন।

বরিশালের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৭ সালে ১  জানুয়ারি কবি  আবুল হোসেন খোকন জন্মগ্রহণ করেন। ভারত থেকে মৃত্তিকা নামে তার কবিতার বই প্রকাশ হয়েছিল যা পাঠকদের কাছে অনেক জনপ্রিয়তা পায়।তিনি কবি হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করে।  কবিতার আন্তর্জা‌তিক ফেষ্টিভ্যাল গুলোতে বাংলাদেশের  প্রতিনিধিত্ব করেন।

পড়ুন আগের নিউজ : কবি আবুল হোসেন খোকন আর নেই

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী