বিএনএ, চট্টগ্রাম: মানবসেবার ব্রত নিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটি আজ শনিবার সকাল ১১টায় নগরীর খুলশী থানাস্থ ঝাউতলা কোরানীয়া মাদ্রাসা ও এতিমখানায় শুকনো খাবার বিতরণ কর্মসূচি পালন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-ফোর, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন পিএমজেএফ।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর লিটন বলেন, “লায়নিজম মানে শুধু ক্লাব নয়, এটি একটি কমিটমেন্ট। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডায়মন্ড সিটি ক্লাব সেই কমিটমেন্ট বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন ইয়াসীন হীরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শামসুদ্দীন আহমেদ সিদ্দিককী , পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দীন চৌধুরী এমজেএফ , ডায়মন্ড সিটি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট, আরসি হেড কোয়ার্টার লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন চৌধুরী মো. রকিবুল কামাল এফসিএ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জাকির হোসেন এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন(ক্লাব) লায়ন নাজমুল হুদা মিলন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবিদুর রহমান পিএফজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন এড. আলাউদ্দীন ও লায়ন হারুনুর রসিদ। অনুষ্ঠানে অন্যান্য লায়ন নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন -আজকের এই শিশুরাই আগামীর বাংলাদেশ। ঝাউতলা কোরানীয়া মাদ্রাসা ও এতিমখানার এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটি গর্বিত।
আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো মানবতার সেবা। শুকনো খাবার হয়তো সামান্য, কিন্তু এর সাথে জড়িয়ে আছে আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতা। আমরা বিশ্বাস করি, প্রকাশ্য দান অন্যকে দানে উৎসাহিত করে। সেই শিক্ষা থেকেই আমাদের এই আয়োজন।
আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফকে। তাঁর ‘কমিটমেন্ট’ স্লোগানকে ধারণ করে আমরা ২০২৬-২৭ সেবাবর্ষে সেবা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। এই মাদ্রাসা ও এতিমখানার সাথে আমাদের এই সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
পরে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মওলানা হোসেন।
বিএনএ/শাম্মী
![]()

