28 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - অক্টোবর ৫, ২০২৬
Bnanews24.com
Home » মদিনায় হুথিদের ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা

মদিনায় হুথিদের ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা


বিএনএ ডেস্ক: সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ইচ্ছাকৃত এমন হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি বাংলাদেশ সরকার পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনও আগ্রাসী কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, এই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে। তবে হামলার অভিযোগ অবশ্য সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ