23 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতারা এখন দিশেহারা-ওবায়দুল কাদের

বিএনপি নেতারা এখন দিশেহারা-ওবায়দুল কাদের

নির্বাচনে কেউ না এলে জোর করে আনা যাবে না: ওবায়দুল কাদের

সাভার(ঢাকা) :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে যথাসময়ে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভোট ছাড়া আর কিছু চায় না।
তিনি বলেন, “নিষেধাজ্ঞার হুমকি ধামকি শেষ। এজন্য ফখরুলের গলার সুর নরম হয়ে গেছে। তারা বলছে খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচন করবে না। না করুক, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভোট ছাড়া আর কিছু চায় না।

তিনি মঙ্গলবার (৩ অক্টোবর, ২০২৩) বিকেলে সাভারের আমিনবাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা জেলা আওয়ামী লীগ বিশাল সমাবশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখন পথ হারিয়ে দিশেহারা। ৪৮ ঘন্টার আল্টিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। আন্দোলনের নামে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায়। এতে কোন কাজ হবে না।

বিএনপির কারণেই খালেদা জিয়ার মামলা এতদিনে নিষ্পত্তি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চার-পাঁচ বছরে হাজিরা দেননি। আদালতে মামলা ঝুলিয়ে রেখেছে। মামলা চালালে এতদিনে ফয়সালা হয়ে যেত, হয়ত তিনি মুক্তিও পেতেন।

বিশ্ব সংকটে দ্রব্যমূল্যের উধ্বগতি নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর আস্থা রাখেন। এ কষ্ট বেশিদিন থাকবে না। ইনশাল্লাহ সুদিন আসবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর