26 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হিজড়া সেজে চাঁদাবাজি করে পুরুষ

হিজড়া সেজে চাঁদাবাজি করে পুরুষ


বিএনএ, ঢাকাঃ গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেফতার ছদ্মবেশী হিজড়ারা হলেন মৌসুমী হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

আজ সকালে অভিযুক্তরা উত্তরা পশ্চিম থানার ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সাথে অশোভন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবিকৃত টাকার জন্য অনড় থাকেন। এক পর্যায়ে তারা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। শেষে তিনি পুলিশকে জানালে পুলিশ গিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং পরে তল্লাশির পর জানা যায় তারা পুরুষ। এ ব্যাপারে আরও তথ্য পেতে আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে। এই ঘটনায় জিয়াউল হক বাদি হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী