26 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগান সরকারের নেতৃত্বে মোল্লা বারাদার

আফগান সরকারের নেতৃত্বে মোল্লা বারাদার

মোল্লা আবদুল ঘানি বারাদার

বিএনএ, বিশ্বডেস্ক : তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদারের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন আফগান সরকার। খুব দ্রুতই দেশটিতে নতুন মন্ত্রীপরিষদ ঘোষণা করা হবে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) তালেবানের কয়েকটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান বারাদারের সঙ্গে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।

পরিচয় গোপন রাখার শর্তে তালেবানের এক সদস্য বলেন, ‘শীর্ষ নেতারা ইতোমধ্যেই কাবুলে পৌঁছেছেন। সেখানে নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

আরেকটি সূত্রে জানা গেছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ধর্মীয় বিষয় এবং ইসলামের আলোকে শাসন পরিচালনায় বিষয় দেখাশোনার দায়িত্ব পেতে পারেন।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারে তালেবান।

গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান মিলিশিয়ারা। তবে দুই সপ্তাহ পার হলেও এখনও সরকার গঠনের ঘোষণা দেয়নি গোষ্ঠীটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী