24 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

ময়মনসিংহে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী হাছান রাজা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার (৩ জুলাই) বেলা ৪টার দিকে ফুলপুর শেরপুর মহাসড়কের মোকামিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাছান রাজা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নামছিট পাড়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি মোকামিয়া নামক স্থানে যেতেই সামনে থেকে আসা দুটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বাস উল্টে চালকের সহকারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ২০ জন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/হামিমুর রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে