23 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে পাটক্ষেতে গলাকাটা মরদেহ

ঝিনাইদহে পাটক্ষেতে গলাকাটা মরদেহ


বিএনএ ঝিনাইদহ:ঝিনাইদহে পাটক্ষেত থেকে অজ্ঞাত (৩০) পরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম ও পরিচয় এখনো জানা য়ায়নি।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা জানায়, মরদেহের ২০ গজের ভিতরে পাটক্ষেতের আইলের পাশে বেশ কিছু সিগারেট, বিস্কুটসহ অন্যান্য সামগ্রী পড়ে ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, নারীঘটিত কোনো কারণে কিংবা নেশাসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কালো রঙের গেঞ্জি ও জিন্সের ফুলপ্যান্ট পরিহিত ব্যক্তির দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় জানার পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, মরদেহটি আনুমানিক দুই তিন দিনের আগের হতে পারে। কারণ মরদেহটি টি ফুলে উঠেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী