27 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ২৪ ঘন্টায় করোনায় ৯ জনের মৃত্যু

বরিশালে ২৪ ঘন্টায় করোনায় ৯ জনের মৃত্যু

বরিশালে ২৪ ঘন্টায় করোনায় ৯ জনের মৃত্যু

বিএনএ, বরিশাল : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৪৮। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ২৯৪ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং বিভাগের মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় দুজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৮ হাজার ২৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩৬ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট ৮ হাজার ৭৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৫১৩ জন, ভোলা জেলায় নতুন চারজনসহ মোট ২০৭২ জন, পিরোজপুর জেলায় নতুন ৩ জন নিয়ে মোট ২৩৩৪ জন, বরগুনা জেলায় নতুন ৫ জন নিয়ে মোট আক্রান্ত ১৪৭০ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩১ জন।

এদিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২০৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৪৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৪৬ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩৯ জন ও করোনা ওয়ার্ডে একজন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মৃত্যুবরণ করেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করিয়েছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু