31 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে লেকে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

রাজধানীতে লেকে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে শিশুদের নাম-পরিচয় জানা জায়নি।

শনিবার (৩ জুন) বিকেল ৫টার দিকে স্থানীয়রা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিকেলে দুই শিশু রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বিকেল ৫টায় স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত শিশুদের নাম ও পরিচয় জানা যায়নি। পরে পুলিশ তাদের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরেও এ বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান।

 

বিএনএনিউজ/ আজিজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী