31 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রোববার এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী 

রোববার এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী 


বিএনএ, চট্টগ্রাম : আগামীকাল রোববার(৪ জুন) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাউজান উপজেলা আওয়ামীলীগের  কার্যকরি কমিটির সদস্য  এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী মানিক এর ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় গহিরা বক্স আলী চৌধুরী বাড়ির (মরহুমের নিজ বাড়ি) কবরস্থান সংলগ্ন জামে মসজিদে পবিত্র খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা করা হয়েছে।

এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব এ.কে.এম ফজলুল কবির চৌধুরী এবং মরহুমা সাজেদা কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৪ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২ টা৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন  এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী।

তিনি জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি  এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি এর বড় ভাই।এ.বি.এম ফজলে রাব্বী চৌধুরী সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী