22 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাহাঙ্গীরনগর থিয়েটারের নেতৃত্বে বান্না-অন্তর

জাহাঙ্গীরনগর থিয়েটারের নেতৃত্বে বান্না-অন্তর


বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর থিয়েটারের(টিএসসি) ২০২২ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৭তম ব্যাচের (চতুর্থ বর্ষ) শিক্ষার্থী ওমর ফারুক বান্না ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন গনিত বিভাগের ৪৭তম ব্যাচ শিক্ষার্থী মহসিন আলম অন্তর ।

বৃহস্প্রতিবার (০২ জুন) সন্ধ্যায় নাট্যপার্বণের চতুর্থ দিনে এই নতুন কমিটির ঘোষণা দেন বিগত কমিটির সাধারণ সম্পাদক জাহিদ আল হাসান। এসময় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন থিয়েটারের সভাপতি ও প্রত্বতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ।

কমিটিতে সহ সাধারণ সম্পাদক হয়েছেন গনিত বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি। এছাড়া সভাপতি পদে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, সহ -সভাপতি পদে রয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী, ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

নব কমিটির অন্যান্য পদে রয়েছেন যারা- সহসাংগঠনিক সম্পাদক : অমিত বিশ্বাস,বাংলা বিভাগ,৪৮তম ব্যাচ,অর্থ সম্পাদক: মাহফুজ ইসলাম মেঘ, পরিবেশ বিজ্ঞান, ৪৭তম ব্যাচ, দপ্তর সম্পাদক :মেহজাবিন হাফসা প্রকৃতি, ৪৯তম ব্যাচ, সহ দপ্তর সম্পাদক: মোয়াল্লেম হাসনাত দিদার,৪৯তম ব্যাচ, প্রচার সম্পাদক: অনুব্রত নন্দী, ৪৯তম ব্যাচ, সহ-প্রচার সম্পাদক: মনিরুজ্জামান ,৪৯তম ব্যাচ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, ৪৯তম ব্যাচের-কাদের দেওয়ান, ফরহাদ মিয়া, সাবাহ নূরানী,নাফিসা তাবাসসুম,মেহের আফরোজ শাওলী,ইসফার সাদী। ৫০ তম ব্যাচের- তপু ও ফিরোজ।

সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন স্টাফ, বিদ্যুৎ অফিস, ছলিমউদ্দিন সেলিম, স্টাফ-ক্যাফেটেরিয়া।

বিএনএনিউজ/সানভীর ইসলাম/’lএইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি