25 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » মেসিকে নিষেধাজ্ঞা দিলো পিএসজি

মেসিকে নিষেধাজ্ঞা দিলো পিএসজি


বিএনএ, স্পোর্টস ডেস্ক : অনুমতি ব্যতীত সৌদি আরবে যাওয়া লিওনেল মেসিকে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। প্রশিক্ষণ এড়িয়ে এমন করায় মেসিকে এ শাস্তি দেয়াকে হয়েছে বলে জানা গেছে।

এ সময় তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।

লিওনেল মেসি বর্তমানে সৌদি আরবের পর্যটন বোর্ডের অ্যাম্বেসেডর হিসেবে নিযুক্ত রয়েছেন। এর আগে মে মাসে তিনি দেশটির সাথে ২৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে চুক্তিবদ্ধ হন।

আরএমসি স্পোর্ট অনুযায়ী, চুক্তি ভঙ্গের অভিযোগে মেসিকে তাৎক্ষণিকভাবে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অর্থাৎ মেসি আগামী রোববার ট্রয়েসের বিপক্ষে এবং ১৩ মে আজাকিওর বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। এছাড়া নিষেধাজ্ঞা দুই সপ্তাহ পর্যন্ত থাকলে আগামী ২১ মের আগে ক্লাবটির হয়ে মাঠা নামা হবে না তার।

ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত