26 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ৮ বছর পর দেশে ফিরলেন ফেলানী

৮ বছর পর দেশে ফিরলেন ফেলানী

ফেলানী

গাইবান্ধা প্রতিনিধি: হারিয়ে যাওয়ার ৮ বছর পর কলকাতা থেকে বাড়ি ফিরলেন গাইবান্ধার মেয়ে ফেলানী।

২০১৩ সালে স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে প্রথমে কলকাতার কারাগারে এবং পরে একটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে ছিলেন তিনি। অবশেষে অনেক চেষ্টা আর নানাভাবে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা হয়েছে দেশে।

স্থানীয়রা জানান, এক সন্তানকে নিয়ে সুখেই ছিলেন গাইবান্ধা সদরের লক্ষ্মীপুরের মেয়ে সাজেদা আক্তার ফেলানী। স্বামীর দ্বিতীয় বিয়ের পরই ফেলানীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্য হারানো ফেলানী ২০১৩ সালে চলে যান ভারত। সেখানে তার ঠাঁই হয় কলকাতা কারাগারে।

তিন বছর কারাভোগের পর ২০১৬ সালে জেল থেকে মুক্ত করে ফেলানীকে আশ্রয় দেয় সেখানকার মানবাধিকার সংস্থা। এরপরই তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে সমাজসেবী জহুরুল কাইয়ুম বলেন,’একটা মানুষের জন্য অন্তত কিছু একটা করতে পারলাম। আমার সহযোগীতায় ফেলানী পরিবারের কাছে ফিরে আসলো। তার চাচা আব্দুল লতিফ তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছেন।’

এ দিকে হারিয়ে যাওয়ার আট বছর পর ফেলানীকে ফিরে পাওয়ায় খুশি স্বজনরা। তাকে এক নজর দেখত ভিড় করেছেন আশপাশের এলাকার মানুষও।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!