28 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মাদ্রাসায় জাতীয় সংগীত ও শপথ পাঠের নির্দেশ

মাদ্রাসায় জাতীয় সংগীত ও শপথ পাঠের নির্দেশ


বিএনএ, ঢাকা: দেশের সব মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন ও এরপর শিক্ষার্থীদের শপথ পাঠ করাতে নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৩ জানুয়ারি) এ নির্দেশনা দেয়া হয়েছে।

অফিস আদেশে শপথ বাক্য পাঠ নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা/থানা নির্বাহী অফিসার, সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর (২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। এছাড়া গত ২৮ ডিসেম্বর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের ব্যবস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু