30 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

করোনায় মৃত্যু

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় বিশ্বে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫৪ লাখ ৬০ হাজার ৩০১ জনে দাঁড়ালো।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৫০৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ৬ লাখ ৩১ হাজার ৯১১ জনে।

সোমবার (৩ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মারা গেছে ৮১১ জন। সংক্রমিত হয়েছে ১৮ হাজার ২৩৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৫ হাজার ১২২ এবং মারা গেছে ১৬২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৪৩২  এবং মারা গেছে ৯১ জন।

যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৮৩  এবং মারা গেছে ৭৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ৪৬  এবং মারা গেছে ১৩৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬৩৬  এবং মারা গেছে ৫২ জন।

ইউক্রেনে আক্রান্ত হয়েছে প্রায় ২ হাজার মানুষ এবং মারা গেছে ৯৮ জন। ব্রাজিলে মারা গেছে ৩২ জন এবং সংক্রমিত হয়েছে ১ হাজার ৭২১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫৯০ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জনের।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১২৯, ভিয়েতনামে ২২১, পোল্যান্ডে ৩৩, মেক্সিকোতে ২২১ এবং সাউথ আফ্রিকায় ৩০ জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেবিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু