29 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবির আরবি বিভাগের অধ্যাপক রফিকুল আলম আর নেই

চবির আরবি বিভাগের অধ্যাপক রফিকুল আলম আর নেই


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এস. এম. রফিকুল আলম ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) করেছেন।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিভাগটির বর্তমান সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল ড. রফিকুল আলম স্যার স্ট্রোক করেন। এরপর আজ তাঁকে চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে আই সি ইউতে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন।

তিনি আরও বলেন, রোববারও তিনি পরীক্ষার হলে রুটিন দায়িত্ব পালন করেছেন। হাসিখুশিভাবে সবার সাথে কথা বলেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

অধ্যাপক ড. এস এম রফিকুল আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত শিলকূপ গ্রামের মরহুম মকবুল আহমদ ও জান্নাত খাতুন এর সন্তান। ১৯৯৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। মৃত্যুকালীন তিনি এক স্ত্রী ও চার ছেলে সন্তান রেখে যান।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী