28 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রসেনজিৎ-ঋতুপর্ণার যে প্রশ্নের উত্তর মেলেনি

প্রসেনজিৎ-ঋতুপর্ণার যে প্রশ্নের উত্তর মেলেনি

ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: টালিউডে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি মানেই বক্স অফিসে সুপারহিট। দুই দশক জুটি হিসেবে দর্শকের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তারা। অনেক সময় গুঞ্জন উঠেছিল প্রসেনজিৎ-ঋতুর গভীর প্রেমের কথাও। মাঝে দীর্ঘদিন বিরতিতে ছিলেন তারা। তাদের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের কারণেই নাকি ১৪ বছর একসঙ্গে কাজ করেননি। যদিও বুম্বা কিংবা ঋতুপর্ণার কেউই এ প্রসঙ্গে মুখ খোলেননি।

গত শনিবার ৬১ বছরে পা দিলেন প্রসেনজিৎ। জন্মদিনে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ঋতুপর্ণা। সাদা-কালো ধুতি-পাঞ্জাবিতে বার্থডে বয়, পাশে লাল পাড়ের সাদা শাড়িতে নিজের একটি পুরোনো ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে শুভেচ্ছা জানিয়েছেন নায়ককে।

ক্যাপশনে ঋতুপর্ণা লিখেছেন, ‘অসাধারণ মানুষটিকে জন্মদিনে শুভেচ্ছা জানাই। যে কাজটিকে আমাদের কাছে খোলা হাওয়ার মতো করে তোলে। আর আমাদের এই বান্ডিংটা আমার কাছে খুব মূল্যবান। আরও সাফল্য ভাগ করে নেব আমরা। শুভ জন্মদিন। তোমার জীবনের এই বিশেষ দিনটি অনেক ভালোবাসা আর খুশিতে ভরে উঠুক, এই কামনাই করি।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম ছিল, এমন অভিযোগ প্রকাশ্যে করেছেন শ্রীলেখা মিত্র। এ ব্যাপারে ঋতুপর্ণা একবার জানিয়েছিলেন, ‘২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালোবাসা, নির্ভরতা তো তৈরি হয়ই। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক।’

একসঙ্গে প্রায় ৪৮টি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে প্রিয় বুম্বাদার সঙ্গে ছবি করে হয়েছেন টালিউডের রানী। তারপর ফের নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে তাদেরই পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করে এই সুপারহিট জুটি। চলতি বছরের গোড়ার দিকে ঋতপর্ণা-প্রসেনজিতকে নিয়ে নতুন ছবির পরিকল্পনার কথা জানিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, যা হবে তাদের হাফসেঞ্চুরি সিনেমা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!