31 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার প্রতিবেদন ৭ নভেম্বর 

নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলার প্রতিবেদন ৭ নভেম্বর 

নিউমার্কেটে সংঘর্ষ : পাঁচ শিক্ষার্থী তিন দিনের রিমান্ডে

বিএনএ, ঢাকা : রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে। এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২ অক্টোবর) মামলা তিনটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

মামলাগুলো হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এদের মধ্যে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাতপরিচয় আসামি উল্লেখ করেন।

পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। দুই মামলাতে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট এক হাজার ২০০ জনকে আসামি করা হয়।

পুলিশের ওপর হামলা নিয়ে করা মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে ও ৩০০ অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলায় অজ্ঞাতপরিচয়ে ঢাকা কলেজের ৭০০ ছাত্রকে আসামি করা হয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেক মামলায় অজ্ঞাতপরিচয় দেড়শ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরিদন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।

বিএনএ নিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার