24 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা


বিএনএ ঝিনাইদহ:প্রথমবার ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয় কলেজ ছাত্র দেলোয়ার হোসেন মোল্লা (২২)। দ্বিতীয়বার আর বাঁচতে পারেনি। প্রেমে ব্যর্থ হয়ে শুক্রবার(১ অক্টোবর)তিনি আত্মঘাতী হন । প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেন দেলোয়ার।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। ঝিনাইদহ সরকারী কেসি কলেজের ছাত্র দেলোয়ার হোসেন ওই গ্রামের বস্কা মোল্লার ছেলে।
গ্রামবাসী জানায়, দেলোয়ার হোসেন এর আগেও প্রেম করে ব্যর্থ হয়ে ঘুমের বড়ি সেবন করে। এরপর তিনি হরিণাকুন্ডু লালন শাহ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে ভালোবাসতেন। তার বাড়িও হলিধানী এলাকায়। বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখাত হন দেলোয়ার। মেয়ে ও তার পরিবারের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে শুক্রবার বিষপান করে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন । মৃত্যুর আগে মেয়েটির সঙ্গে ভিডিও কলে কথা হয তার।
এ ছাড়া দেলোয়ার তার ফেসবুকে লেখে “ পড়ে থাকবে আইডিটা, স্মৃতির গানগুলো, কিছু ছবি, কিছু পোস্ট আর কিছু প্রিয় মানুষ যারা সব সময় চ্যাট লিষ্টের উপর থাকতো- পড়ে থাকবে এভাবেই শুধু আইডিটা। এ্যাক্টিভ দেখাবে হ্যাশ ট্যাগ প্রিয়কে উৎসর্গ করে”। এছাড়া তিনি প্রেমিকার উদ্দেশ্যে বহু বিরহের গান গেয়ে নিজেই তার ফেসবুকে আপলোড করেছেন।
বিষয়টি নিয়ে সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বয়সে বড় হলিধানীর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করার কথা শুনেছি। প্রেমঘটিত বিষয়ে ছাত্রটি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিএনএ/আতিক,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী