22 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হাটহাজারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আশ্রয়ণ প্রকল্পের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ইমন হোসেন (৫) ও তাওহিদ ইসলাম (৫)। ইমনের বাবা বাদল সরকার এবং তাওহিদের বাবা শাহ-আলম বেপারি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ইমন, তাওহিদ ও জান্নাত আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় ইমন ও তাওহিদের মরদেহ উদ্ধার করে। এ সময় জান্নাতকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি