27 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১২ থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রামে ১২ থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রামে ১২ থানার ওসি প্রত্যাহার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশের আওতায় ১৬টি থানার মধ্যে ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। সোমবার (২ আগস্ট) তিনি এই আদেশ দেন। এসব থানায় দ্রুততম সময়ের মধ্যে নতুন ওসি পদায়ন করা হবে বলেও প্রত্যাহার আদেশে বলা হয়েছে।

এর আগে রোববার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করলেন তিনি। এসব ওসি সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

একযোগে বদলি হওয়া ১২ থানার ওসিরা হলেন- রাউজান থানার জাহিদ হোসেন, হাটহাজারী থানার মো. মনিরুজ্জামান, ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভুজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আছহাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ, আনোয়ারা থানার মোল্লা জাকির হোসেন, সন্দ্বীপ থানার মো. কবির হোসেন এবং মীরসরাই থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩