23 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোল বন্দরে ১৮ টি তাজা বোমা উদ্ধার

বেনাপোল বন্দরে ১৮ টি তাজা বোমা উদ্ধার

বেনাপোল বন্দরে ১৮ টি তাজা বোমা উদ্ধার

বিএনএ যশোর:  যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ১৮ (আঠার) টি তাজা বোমা উদ্ধার করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। শনিবার(২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় বেনাপোল বন্দরের ৮৯১ হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের পিছনে একটি ঘরের পাশে মাটির নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামে কয়েকজন বিস্ফোরককারী বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে মোঃ বাদল হোসেন (৪০) সহ অজ্ঞাত আরও দুই তিনজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সামনে পলাতক মোঃ বাদল হোসেনের ভাড়া বাড়ি তল্লাশী করে ঘরের পাশে বিশেষভাবে মাটির নিচে পুঁতে রাখা ১৮ (আঠার) টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

যশোর র‌্যাব -৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, ওই ঘরটি বাদল নামে একজন লেবার সর্দার ব্যবহার করত। বাদল এর নামে মামলা দিয়ে উদ্ধারকৃত ককটেল বোমাগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে, কেন বিপুল পরিমাণ ককটেল বোমাগুলো মজুদ করা হয়েছে।

বিএনএ/সোহাগ হোসেন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী