29 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়া কাপ ২০২৩: টাইগারদের বাঁচা-মরার ম্যাচ, রবিবার

এশিয়া কাপ ২০২৩: টাইগারদের বাঁচা-মরার ম্যাচ, রবিবার

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

স্পোর্টস ডেস্ক:  রবিবার(৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সহ-আয়োজক শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে হারাতে পারলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা করতে পারে বাংলাদেশ।

তাছাড়া নিশ্চিত হতে পরের ম্যাচে শ্রীলংকাকে অবশ্যই হারাতে হবে আফগানিস্তানকে। যা নিঃসন্দেহে তাদের জন্য কঠিন কাজ হবে।

এই ফরম্যাটে গ্রুপ পর্বে প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে তিন দলের মধ্যে সেরা দু’দল পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে।

রবিবার আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখাই প্রধান লক্ষ্য বাংলাদেশের।
বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু