26 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সিরামের টিকায় আশাবাদী, না দিলে টাকা ফেরত : স্বাস্থ্যমন্ত্রী

সিরামের টিকায় আশাবাদী, না দিলে টাকা ফেরত : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  বলেছেন,  চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী । তবে টিকা না পেলে টাকা ফেরত আনা হবে । বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারতে যে অর্ডার দেওয়া ছিল, তার দুই কোটি ৩০ লাখ টিকা এখনো পাইনি, আমরা এখনো অপেক্ষায় আছি।আমরা যোগাযোগ রাখছি, সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সঙ্গে যোগাযোগ আছে, ওনারা আমাদের আশ্বস্ত করেও আসছেন, আমরা টিকা পাবো।

তিনি বলেন, যদি আমরা এই টিকা না পাই তাহলে অবশ্যই আমাদের টাকা-পয়সা নিয়ে আসতে হবে ও ফেরত দিতে হবে। আমরা আশা করি পাবো, আমরা আশা ছাড়িনি।

উল্লেখ্য, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ তিন কোটি ৪০ লাখ টিকা কেনে। এজন্য তাদেরকে বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকার বেশি অর্থ দেয়া হয়। কিন্তু ভারত থেকে বাংলাদেশে টিকা এসেছে মাত্র ৭০ লাখ।গত জানুয়ারিতে প্রথম চালানে সিরাম টিকা পাঠায় ৫০ লাখ।  ফেব্রুয়ারিতে ২০ লাখ পাঠানোর পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা পাঠাতে পারেনি সিরাম।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী