25 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনার বিশ্ব পরিস্থিতি, ২৪ ঘন্টায় প্রাণ গেল ১০ হাজারের বেশি  

করোনার বিশ্ব পরিস্থিতি, ২৪ ঘন্টায় প্রাণ গেল ১০ হাজারের বেশি  


বিএনএ বিশ্ব ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। প্রতিনিয়ত ওঠানামা করছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৩৮০ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৫ লাখ ৪৩ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।

আর একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজারের ওপর। ফলে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৯২ লাখ ২৪ হাজার ৮৮৮ জন। এর মধ্যে ১৯ কোটি ৬০ লাখ ৫ হাজার ৮৫৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে একদিনে প্রায় ১৫শ মানুষের মৃত্যু হয়েছে। আর ১ লাখ ৮২ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটি মিলেছে। ফলে সেখানে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১২ জন। আর ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশ ভারত। একদিনে ৫ শতাধিক মৃত্যু দেখেছে দেশটি। সেখানে মোট  ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে ২৪ ঘন্টায় ৭ শতাধিক প্রাণহানি হয়েছে। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ২২৮ জনের।

এছাড়া, মেক্সিকোতে একদিনে প্রাণ গেছে ৮৩৫ জনের। রাশিয়ায় ৮শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় সাড়ে ৬শ’ আর ইরানের মারা গেছে ৬শ’য়ের মতো মানুষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস  বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত