24 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার হাজি, মৃত্যু ১১৯

দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার হাজি, মৃত্যু ১১৯

দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার হাজি, মৃত্যু ১১৯

বিএনএ, ঢাকা: সৌদি আরব থেকে পবিত্র হজের ফিরতি ফ্লাইট বুধবার (২ আগস্ট) শেষ হচ্ছে। হজ পালন শেষে এ পর্যন্ত ৩০৯টি ফিরতি ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন। গত ২৭ জুন পবিত্র হজ পালন শেষে ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। গত ২ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।

মঙ্গলবার (১ আগষ্ট) হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজযাত্রী দেশে ফিরেছেন।

চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। আজ বুধবারের মধ্যে সব হজযাত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

হজ অফিসের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

চলতি বছর ২৭ নারীসহ ১১৯ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে গিয়ে মারা গেছেন। এরমধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন মারা যান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী