22 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবির ‘বি’ ইউনিটে ফল প্রকাশ, পাস ৩৪ শতাংশ

জাবির ‘বি’ ইউনিটে ফল প্রকাশ, পাস ৩৪ শতাংশ

জাবির 'বি' ইউনিটে ফল প্রকাশ, পাস ৩৪ শতাংশ

 বিএনএ,জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) এই ফল প্রকাশ করা হয়।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন বলেন, ‘ পরীক্ষায় পাসের হার ৩৪ শতাংশ। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৮১ শতাংশ। ‘ সোমবার (১ আগস্ট) জাবির সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদেভুক্ত ‘বি’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ‘বি’ ইউনিটে মোট ৪৮ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে।

‘সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত এই ইউনিটে মোট ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ১২৫ জন।’- বলেন তিনি।

পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে ফল দেখতে পারবেন।

বিএনএনিউজ২৪.কম/সানভীর/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি