28 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরামর্শ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরামর্শ

ডেঙ্গু

বিএনএ, ঢাকা : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কিছু পরামর্শ অনুসরণের জন্য নির্দেশ দিয়েছে। সোমবার (২ আগস্ট) সরকারি এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই এ রোগ দু’টি সেরে যায়, তবে, হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিম্নলিখিত পরামর্শ অনুসরণের জন্য আহ্বান জানিয়েছে। পরামর্শগুলো হলো : ঘরে এবং আশেপাশে যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি তিনদিন পরপর ফেলে দিলে এডিস মশার লার্ভা মরে যাবে।

ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিস্কার করতে হবে।
মনে রাখতে হবে, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে।

পানি যাতে না জমে সেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে।
দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত