31 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার হামলায় কিয়েভে নিহত ৮

রাশিয়ার হামলায় কিয়েভে নিহত ৮


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার চালানো এক ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া একটি বৃহৎ হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হলো।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানিয়েছেন, হামলায় আটজন নিহত হওয়া ছাড়াও আরও ২৫ জন আহত হয়েছেন।  শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং বেসামরিক মানুষকে হত্যা করছে। আমাদের এখানে অত্যন্ত গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন।

পোল্যান্ডের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছে, এই পদক্ষেপগুলো সম্পূর্ণ সতর্কতামূলক এবং আমাদের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য নেয়া হয়েছে, বিশেষ করে হুমকির মুখে থাকা অঞ্চলের কাছাকাছি এলাকাগুলোতে। তবে পোল্যান্ডের সীমানার ভেতরে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

এদিকে, যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে রুশ বাহিনী সম্প্রতি পূর্ব ইউক্রেনের অন্যতম প্রধান ঘাঁটি কোস্টিয়ান্তিনিভকা শহরের দিকে অগ্রসর হয়েছে। মস্কো যদি এই শহরের নিয়ন্ত্রণ নিতে পারে, তবে তা পুরো দনবাস অঞ্চলে প্রবেশের পথ উন্মুক্ত করবে।

অন্যদিকে ইউক্রেনীয় কমান্ডারদের দাবি, তারা এই বছর হারানোর চেয়ে বেশি ভূখণ্ড পুনরুদ্ধার করতে পেরেছেন, যা রুশ সীমান্ত এবং অধিকৃত ক্রিমিয়ার মধ্যে মস্কোর গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনগুলোকে ব্যাহত করেছে। তবে সামগ্রিকভাবে গত কয়েক মাস ধরে দুই পক্ষের সেনারা নিজ নিজ অবস্থানে স্থবির হয়ে রয়েছে। বর্তমানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী