26 C
আবহাওয়া
১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

তেলবাহী জাহাজে বিস্ফোরণ: নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বিএনএ, বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চার জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

হৃদয়ের বাড়ি হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সাগর নন্দিনী ২ জাহাজে গ্রিজার পদে কাজ করছিলেন।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপার ভাইজার চাঁদপুর সদরের মাসুদুল আলম বেল্লাল ও জাহাজের চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ভর্তি নিয়ে সাগর নন্দিনী-২ নামের জাহাজটি সুগন্ধা নদীর পাড়ে ডিপুতে তেল খালাস করার জন্য  নোঙ্গর করে।এ অবস্থায় শনিবার দুপুর ২টার দিকে আকস্মিকভাবে জাহাজে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।  পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এতে চার জন দগ্ধ হন। নিখোঁজ ছিলেন আরও চার জন।

বিএনএনিউজ২৪, সাইয়েদ কাজল, এসজিএন/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী