23 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়াকে বাদ দিতে হলে জাতিসংঘ বিলুপ্ত করতে হবে: মস্কো

রাশিয়াকে বাদ দিতে হলে জাতিসংঘ বিলুপ্ত করতে হবে: মস্কো


বিএনএ, বিশ্বডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি বলেছেন, জাতিসংঘকে বিলুপ্ত অথবা এ ধরণের নতুন একটি সংগঠন তৈরি করা হলেই কেবল রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে বহিষ্কার করার আহ্বান জানানোর পর এ কথা বললেন রুশ প্রতিনিধি।

তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদে কথা বলার সুযোগ দেওয়া হয় সদস্য দেশগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই। যা নিয়মের পরিপন্থী।

গত মঙ্গলবার জেলেনস্কি নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে রাশিয়াকে জঙ্গি রাষ্ট্র এবং দেশটিকে নিরাপত্তা পরিষদ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দেশটি অবৈধভাবে এই পরিষদের স্থায়ী সদস্যপদ ধরে রেখেছে বলে দাবি করেন তিনি। এই দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করেছে মস্কো।

রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যে কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে এই দেশটির।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী