28.4 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


বিএনএ, ঢাকা: ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (২ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সাভারের হেমায়েতপুর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এক ঘণ্টা পর পুলিশ কাঁদানো গ্যাস, লাঠিচার্জ ও জলকামান  ব্যবহার  করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, রোববার (১ জুন) কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা করতে ব্যর্থ হয়। পরে ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু