30 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা

উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা

বন্যা

বিএনএ ডেস্ক: সিলেটের পর এবার উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তর-পূর্বে বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়বে। এ ছাড়া ভারতের সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে। যার ঢল নেমে আসবে তিস্তা ও যমুনায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ওই এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে।

ভারতের কেরালা ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশ করেছে বর্ষা। সিকিমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। চলতি বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ভারতের কেরালা ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হলে এর প্রভাব পড়বে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর-কুড়িগ্রামসহ কয়েকটি জেলায়। বাড়বে যমুনা ও তিস্তার পানি।

এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, আপাতত নদীর পানি বিপৎসীমার নিচে। তবে বৃষ্টির কারণে ১৫ দিনের মধ্যে বাড়বে এসব অঞ্চলের নদ-নদীর পানি।

এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, উত্তর-পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এ কারণে আগামী পাঁচ দিন রংপুর-কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনার পানিও বাড়ছে। তবে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল বন্ধ হয়েছে। গত ২৪ ঘণ্টায় হয়নি ভারী বৃষ্টিপাত।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা ও কুশিয়ারা ছাড়া আর কোনো নদীর পানি এখন বিপৎসীমার ওপর নেই। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যা আক্রান্ত উপজেলাগুলোর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান নেওয়া মানুষদের জন্য ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত ৪ শ মেট্রিক টন চাল, নগদ ১৫ লক্ষ ৫০ হাজার টাকা, ১ হাজার ২৫০ বস্তা শুকনো খাবার, শিশু ও গো খাদ্যের জন্য ৯ লক্ষ করে ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ