27 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বেইলি রোডে অগ্নিকাণ্ড, ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

বেইলি রোডে অগ্নিকাণ্ড, ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন


বিএনএ,ঢাকা: বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা জন্য ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে সদস্যরা আহতদের চিকিৎসার দেখা শুনা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২মার্চ) ১১টার দিকে আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী।এরপর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি আছেন। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে ১১ জনের মধ্যে থেকে ৬ জন সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ৫ জন থাকবেন, এরা কেউ শঙ্কামুক্ত নন। তাদের কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে নিয়ে বলেছেন, এদের কেয়ার নেওয়ার কথা, চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এখানকার চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থ সহায়তা দিয়েছেন। আমরা সেই ভাবেই আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।

বিএনএ/ আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন