27 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ

বিএনএ,ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান,হালনাগাদ শেষে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য তুলে ধরা হবে।

ইসি সূত্র জানায়, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবীর থাকবেন বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম। খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আছে। এগুলোর মধ্যে ১৩ লাখ ২০২২ সালে সংগ্রহ করা হয়েছিল। আর বাকি চার লাখ বিভিন্ন অফিসে এসে নিবন্ধন করেছেন। অর্থাৎ, খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার থাকতে পারে। এটা ১ জানুয়ারি থেকে সন্নিবেশ করা হবে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এ তথ্য পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই নিবন্ধন শেষ করেন না। এই সংখ্যা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের