32.2 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিএনএ, ঢাকা: গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় বুধবার (৩ জানুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘন্টা গ্যাস থাকবে না এসব এলাকায়।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, নামাপাড়া, কনকর্ড সিটি, উত্তরখান, দক্ষিণখান, বসুন্ধরা আবাসিক এবং জোয়ারসাহারা। এ ছাড়া আশপাশের এলাকায় একই সময় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে এতে বলা হয়, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। পুরোনো পাইপলাইন অপসারণ করে বিভিন্ন এলাকায় নতুন লাইন বসাতে নিয়মিত কাজ করছে তিতাস।

বিএনএনিউজ বিএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ