22 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে কী ঢং, নির্বাচন নিয়ে এক বছর আগে হইচই শুরু: মোমেন

বাংলাদেশে কী ঢং, নির্বাচন নিয়ে এক বছর আগে হইচই শুরু: মোমেন

বাংলাদেশে কী ঢং

বিএনএ: বিশ্বের অন্যান্য দেশে নির্বাচন নিয়ে মাস দুয়েক আগে আলোচনা শুরু হয়। আর বাংলাদেশে কী ‘ঢং’! এক বছর আগ থেকেই হইচই শুরু হয়ে যায়। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী নির্বাচন ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

এসময় ড. মোমেন বলেন, নির্বাচনের এখনো বহুদিন বাকি, দুনিয়ার অন্যান্য দেশে নির্বাচন নিয়ে দুই মাস আগে আলোচনা হয়, আর বাংলাদেশে কী ঢং, সবাই এক বছর আগেই হইচই শুরু করে। এটা খুবই দুঃখজনক। নির্বাচন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকায় চাইলে যে কেউ নির্বাচন করতে পারে না। যে দলের সমর্থন কম তারা নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে না। আমাদের দেশে চাইলে যে কেউ নির্বাচন করতে পারে। এটা এক মজার দেশ।

ড. মোমেন বলেন, নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। যা সুষ্ঠুভাবে এবং সময়মতো হবে। সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে ফ্রড ভোট হতো। একবার ১ কোটি ২৩ লাখ লোক ভুয়া ভোট দিয়েছে। এখন ওটা বন্ধ। ফ্রডগীরি করতে পারবেন না। দেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে এরা ভালোভাবে নির্বাচন করতে পারে। সুতরাং সেখানে সব দল আসলে ভালো। আর যারা আসবে না, আসবে না।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!