22 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অনশনে জাবি কর্মচারীরা

অনশনে জাবি কর্মচারীরা


বিএনএ, জাবি : বিএনএ, জাবিঃ চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীরা। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচী শুরু করেন তারা।

অস্থায়ী কর্মচারীদের মুখপাত্র শামছু মিয়া বলেন, ‘আমরা আট দশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরী ভিত্তিক চাকরি করলেও প্রশাসন শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে যায়, কোন পদক্ষেপ গ্রহণ করে না। আমরা কয়েক দফায় স্মারকলিপিও পেশ করেছি। এবারে আমাদের কর্মসূচী ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ আমাদের জন্য কোন পদক্ষেপ না নেন। আমাদের দাবি একটাই চাকরী স্থায়ীকরণ।’

অনশনকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিরাপত্তা প্রহরী সোহেল রানা বলেন, ‘এখানে আমরা শতাধিক কর্মচারী সকাল থেকে অনশনে আছি। শরীর খারাপ হয়ে গেছে। যতক্ষণ প্রশাসন চাকরির দাবি মেনে না নিবে ততক্ষণ অনশন চালিয়ে যাবো। প্রয়োজনে সারারাত এখানে কাটিয়ে দিবো।’

এদিকে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ১৮ নং হল পরিদর্শন শেষে অনশনরতদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য দিল আফরোজ।

এসময়, কর্মচারীদের অনশন প্রত্যাহার করে নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং চাকরিতে তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিএনএ/ সানভীর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি