27 C
আবহাওয়া
৯:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে একদিনে করোনায়  ৩৮৭২ জনের মৃত্যু

বিশ্বে একদিনে করোনায়  ৩৮৭২ জনের মৃত্যু


বিএনএ বিশ্ব ডেস্ক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আগেরি দিনের তুলনায় কিছুটা কমেছে। সেইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৩ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৩ জনে।

একই সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৯২৮ জন। ফলে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৯২০ জনে দাঁড়ালো।

রোববার (২ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থতাটির দেয়া  সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছে ৮৪৭  এবং সংক্রমিত হয়েছে ১৯ হাজার ৭৫১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩৯৮  এবং মারা গেছে ২৫৭ জন।

ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ১২৬ এবং মারা গেছে ১১০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৭২  এবং মারা গেছে ১৫৪ জন।

ইউক্রেনে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৬ এবং মারা গেছে ১৯০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ২৬২  এবং মারা গেছে ১১১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭০৬  এবং মারা গেছে ৭০ জন। ব্রাজিলে মারা গেছে ৩০ জন এবং সংক্রমিত হয়েছে ৩ হাজার ৯৮৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৩৩ জন, তুরস্কে ১৪৫ জন, পোল্যান্ডে ৫০৫ জন, মেক্সিকোতে ১৪৩ এবং সাউথ আফ্রিকায় ৫৩ জন জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী