27 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-২০: নৌকার প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী

ঢাকা-২০: নৌকার প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী


বিএনএ, সাভার: ঢাকা-২০ ধামরাই আসনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীসহ মোট ৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকী।

তিনি জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ ইসরাফিল খোকন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ধামরাই উপজেলা শাখার সভাপতি মো. মিনহাজ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সদস্য এ্যাডভোকেট রেবেকা সুলতানা।

এছাড়া আরও তিনজন প্রার্থী জাকের পার্টির মো. সাইদুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. আরজু মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে’র প্রার্থী মো. আমিনুর রহমান ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।

বিএনএ/ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ