27 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরাকে বোমা-বন্দুক হামলায় নিহত ১০

ইরাকে বোমা-বন্দুক হামলায় নিহত ১০


বিশ্ব ডেস্ক: ইরাকে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় স্নাইপার দিয়েও তাঁদের উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। হামলার কারণ এখনও জানা যায়নি।

হামলার পর আমরানিয়াহ শহরে কারফিউ জারি করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ