31 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো শ্রীলংকা

আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো শ্রীলংকা

আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো শ্রীলংকা

আফগানিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে সেমিফাইনালের রেসে টিকে থাকলো শ্রীলংকা। মঙ্গলবার ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ১০টায় ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলংকা।

টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে।জয়ের লক্ষ্যে জবাবে খেলতে নেমে শ্রীলংকা ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। ফলে ৬ উইকেটে জয় পেয়েছে লংকানরা।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় আফগানরা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান জমা করে।

দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন উসমান। ১১তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন হাসারাঙ্গা। উসমান ২৭ রান করে মাঠ ছাড়েন। দলীয় স্কোর তখন ৬৮। ইব্রাহিম বিদায় নেওয়ার পর আর বড় কোনো জুটি তৈরি হয়নি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ডেথ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান। শেষ ওভারে হাসারাঙ্গা জোড়া আঘাত হানেন। এতে করে দেড়শ ছোঁয়ার পরিকল্পনা ভেস্তে যায় আফগানদের।

অন্যদিকে, ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার আশা এখনও বাঁচিয়ে রাখলো এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড: 

আফগানিস্তান: ২০ ওভারে ১৪৪/৮ (গুরবাজ ২৮, গনি ২৭, ইব্রাহিম ২২; লাহিরু ৪-০-৩০-২, হাসারাঙ্গা ৪-০-১৩-৩)

শ্রীলঙ্কা: ১৮.৩ ওভারে ১৪৮/৪ (মেন্ডিস ২৫, ধনঞ্জয়া ৬৬*, আসালাঙ্কা ১৯; মুজিব ৪-০-২৪-২, রশিদ ৪-০-৩১-২)

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী