23 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে স্ত্রী-কন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী  রসুলপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাসেল শিকদার(২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের গুলিস্তানে একটি জুতার দোকান  রয়েছে ।

সোমবার(৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটায় মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রুবেল শিকদার জানান, আমার ভাই দুইদিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে এবং আমার ভাই তাদের কয়েকজনকে মারপিট করে। পরে সোমবার সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সিফাত নামে আরো একজনকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। আহত সিফাত যাত্রাবাড়ী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, আমার ভাইকে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে হত্যা করেছে। আমরা বর্তমানে দক্ষিণ কুতুবালীর ১৬৫ বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। বাবার নাম মৃত আসলাম সিকদার। আমার ভাইয়ের তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের  মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী