23 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার বাড়ি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মো. বাদশা স্থানীয় মৃত মতিউর রহমানের পুত্র।

বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিহত ব্যবসায়ীর ছেলে এনামুল হক বলেন, সকালে বড় ভাই মোবাইল খুঁজতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবার মরদেহ মেঝেতে পড়ে আছে। তখন আমরা পুলিশে খবর দিই। বাবা ব্যবসা করতেন, কিন্তু কারও সঙ্গে শত্রুতা ছিলনা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন জানান, পুঁইছড়িতে খুনের ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ে রহস্য উন্মোচন করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...