27 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রবাসীরা আগস্টে রেমিট্যান্স পাঠাল ১৯ হাজার ৩৬১ কোটি টাকা

প্রবাসীরা আগস্টে রেমিট্যান্স পাঠাল ১৯ হাজার ৩৬১ কোটি টাকা


বিএনএ, ডেস্ক :  চলতি আগস্ট মাসের ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৯৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারের নানা সুবিধা থাকায় গত বছরের একই সময়ের চেয়ে সদ্যবিদায়ী মাসে রেমিট্যান্স বেশি এসেছে।আগামীতে আরও বেশি আসবে, ডলার সংকটও কেটে যাবে। প্রণোদনা সুবিধা থাকায় এখন হুন্ডির (অবৈধ লেনদেন) মাধ্যমে টাকা আসার প্রবণতাও কমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের সদ্যবিদায়ী মাস আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার (২০৩৮ মিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার (১৮১০ মিলিয়ন ডলার)। সে হিসাবে গত বছরের একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার। সে হিসাবে জুলাই অপেক্ষা আগস্টে প্রায় ৬ কোটি ডলার রেমিট্যান্স কম কমেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ