23 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » একই শাড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

একই শাড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আত্মহত্যা

গাজীপুরের কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনায় পুলিশ ইমান আলী (৩৬) ও মিনজু আক্তার (১৯) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৮-৯ মাস আগে পারিবারিকভাবে ইমান আলী ও মিনজুর বিয়ে হয়। তাদের উভয়েরই আগে বিয়ে হয়েছিল এবং দুই সংসারেই দুজনের একটি করে সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন যেতে না যেতেই তাদের মাঝে শুরু হয় মানসিক বিরোধ দেখা দেয়। এ নিয়ে এলাকায় একাধিক বৈঠকও হয়েছে।

ইমান আলী উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার ছেলে।

বুধবার রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে দুজনে এক শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন তাদের ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে থাকতে দেখে থানায় খবর দেন।পরে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!