23 C
আবহাওয়া
৭:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নিরপরাধ শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস চবি কর্তৃপক্ষের

নিরপরাধ শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস চবি কর্তৃপক্ষের


বিএনএ, চবি : চলমান কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ আগস্ট) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলে হয়, কোটাসংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সংক্রান্ত যোগাযোগের জন্য দুই সহকারী প্রক্টরের মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তারা হলেন, হেলাল উদ্দিন আহম্মদ (মোবাইল নম্বর ০১৮২৩-৫১৯৮৬৯) ও রন্টু দাশ (মোবাইল নম্বর ০১৮১৮-৭৪৪৩৯৩)।

এছাড়া চবির কোন নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিএনএ/সুমন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী