27 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার বিমানবন্দরে যাত্রীর জুতোয় মিলল ইয়াবা

কক্সবাজার বিমানবন্দরে যাত্রীর জুতোয় মিলল ইয়াবা

ইয়াবা উদ্ধার

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর সঙ্গে থাকা জুতোর মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১৭৪০ পিস ইয়াবা উদ্ধার করে  বিমান কর্তৃপক্ষ। মঙ্গলবার (১লা আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটক যাত্রী রাজিবুল ইসলাম (৩৮)। সে রাজবাড়ী জেলার চরশ্যামনগর এলাকার শামসুদ্দীন শেখ এর ছেলে। তিনি নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাওয়ার আগ মুহূর্তে যাত্রীর জুতো চেক করে এসব ইয়াবা পান বিমান কর্তৃপক্ষ। পরে এসব ইয়াবাসহ তাকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী