25 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার


বিএনএ, গাজীপুর: সরকার ও রাষ্ট্র বিরোধী অপতৎপরতার অভিযোগে গাজীপুরে ১৭ জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার (৩১ জুলাই) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির গাজীপুর মহানগরের ৪৯ নম্বর (দক্ষিণ) ওয়ার্ডের আমির আবু সুফিয়ান, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির ৪৯ নম্বর (উত্তর) ওয়ার্ডের আমির মো. রহমত উল্লাহ, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, তামিরুল মিল্লাতের বিজ্ঞান শিক্ষক মো. আশরাফুল আলম, মো. সিরাজুল ইসলাম, গাজীপুর মহানগর জামায়াতের রোকন মো. সানাউল্লাহর নামও রয়েছে।

উপ-কমিশনার (অপরাধ) জানান, গত ৩০ জুলাই সকালে ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা এক ঝটিকা মিছিল বের করে। মিছিলটি মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে রাষ্ট্র বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এতে যান চলাচলে বাধার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এই বিষয়ে পলাতক আসামি গাছা থানা জামায়াতের আমীর আব্দুল মোতালিব, সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৯ জনের নাম উল্লেখসহ এজাহার নামীয় ৩০ জন এবং অজ্ঞাতনামা ২০০-২২০ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

একইভাবে ৩১ জুলাই সকালে সাইনবোর্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামায়াতে ইসলামীর এক ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। সেখান থেকে পুলিশ জামায়াত নেতা মোতালিব, আফজাল হোসাইন, শামিম আল মামুন, জালাল উদ্দিন, আশরাফুল আলম রাজুসহ ৮ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে আরও ৯ জনে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত